
যশোরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে যশোর জিলা স্কুল কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক কলেজছাত্রের নাম মনিরুজ্জামান। তিনি যশোর সরকারি এমএম কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট ধোপাদী গ্রামের সানাউল্লাহর ছেলে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র আরটিভি অনলাইনকে বলেন, শনিবার এসএসসির গণিত পরীক্ষা ছিল।
পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে মনিরুজ্জামান নামের এক কলেজছাত্র মোবাইল ফোনে প্রশ্ন দেখাচ্ছিল।
এসময় অভিভাবকরা তাকে আটক করে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
জেবি/এসএস



