
নাশকতার আশঙ্কায় লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন-সদর উপজেলা চররুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম স্বপন, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজু হোসেন, প্রচার সম্পাদক শিপন ও যুবদল নেতা আকরাম হোসেনসহ বিএনপি-যুবদল ও জামায়াতের ২০ নেতাকর্মী। এ নিয়ে গত দুইদিনে লক্ষ্মীপুরে ৩১জনকে আটক করা হয়।
অতিরক্তি পুলিশ সুপার অনির্বাণ চাকমা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:
পি



