
রাজবাড়ীতে আজ শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা শেষ হয়েছে।
তাবলিগ জামাতের ফরিদপুর জেলা আমির মওলানা হাবীবুর রহমান এই মোনাজাত পরিচালনা করেন।
রাজবাড়ীর বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিগণ এবং প্রায় লক্ষাধিক মুসল্লি আজ এই মোনাজাতে অংশগ্রহণ করেন।
মোনাজাত শেষে তাবলিগ জামাতে অংশগ্রহণকারীরা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে দ্বীনের দাওয়াতে দেশের বিভিন্ন স্থানে বের হয়ে যান।
রাজবাড়ী শহরের অদূরে আলীপুর মাঠে গত বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের রাজবাড়ী জেলা ইজতেমা শুরু হয়।
ভারত ও পাকিস্তানসহ ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বিগণ পর্যায়ক্রমে আলীপুর মাঠে তিনদিনের এই ইজতেমায় বয়ান করেন।
আরও পড়ুন:
পি



