
বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮ কেজি ওজনের কষ্টি পাথরের একটি শিবমূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। মূর্তিটি খুলনা প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসখালি খাল থেকে ওই শিব মূর্তি উদ্ধার করে র্যাব-৬। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম সন্ধ্যায় আরটিভি অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি কোথা থেকে কারা পাচারের উদ্দেশ্যে এনেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
কে/পি



