
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে যেসব কমিটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেইসব কমিটি বাতিল করে নতুন কমিটি দেয়া হবে। বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শনিবার দুপুরে বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: কিশোরগঞ্জে ট্রাক্টরচাপায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
--------------------------------------------------------
মন্ত্রী আরো বলেন, নতুন করে মুক্তিযোদ্ধাদের প্রায় এক লাখ আবেদন পড়েছে। সেখান থেকে ভুয়া কাগজপত্রের জন্য ৬ হাজারের উপরে আবেদন বাতিল করা হয়েছে। আমরা প্রায় ১৬৬টি উপজেলায় যাচাই-বাছাই কার্যক্রম করতে পারিনি। আমাদের নীতিমালা অনেক উপজেলায় অনুসরণ করা হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যেসব উপজেলায় পূর্বে যে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল সেগুলোর মধ্যে ১০ভাগের অতিরিক্ত হলে সেখানে যাচাই-বাছাই কমিটি বাতিল করে নতুন করে কমিটি দেয়া হবে। আমি দায়িত্বভার গ্রহণের পর বীরাঙ্গনাসহ মাত্র ৬শ জন মুক্তিযোদ্ধা হয়েছেন।
বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে প্রতীক মঞ্চে আয়োজিত এক আলোচনাসভায় যোগ দেন তিনি।
নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মেডিকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. এএইচএম সুমন প্রধান প্রমুখ।
আরও পড়ুন:
পি



