
ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর ফের পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার সকাল সোয়া ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে ফেরি চলাচল শুরু করা হয়।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, মধ্যরাতের পর থেকে নৌরুট এলাকায় ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল সোয়া ১০টায় নদী এলাকায় কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
----------------------------------------------------------
আরও পড়ুন: আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত
----------------------------------------------------------
তিনি আরো জানান, দীর্ঘ পৌনে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় ঘাটে কয়েক শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।
এদিকে ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ জানান, কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ছিল ও মাঝ পদ্মায় ছয়টি ফেরি নোঙর করে রাখা হয়। বর্তমানে ১৬টি ফেরিই চলাচল করছে এবং ঘাট এলাকায় পারের অপেক্ষায় তিন শতাধিক গাড়ি আছে।
আরও পড়ুন:
এসএস



