
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কামরাঙ্গীরচর এলাকায় বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত কামরাঙ্গীরচরের বড়গ্রাম, ইসলামনগর, খলিশাঘাট ও আশপাশ এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় থেকে ৪১ কেজি গাঁজা, ১০১ লিটার বাংলা মদ, ২১২ পিস ইয়াবা এবং ১ হাজার ৫৫ পিস পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান জানান, সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড এর সম্মিলিত অংশ গ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন :
এমসি/এসএস




