
ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন ওরফে ভূমি কুতুবকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুপুরে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে দুদক টিম।
দুদক সূত্র বলছে, সরকারি জমি দখল ও অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় করা এক মামলায় কুতুব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন : আমি সুস্থ হয়ে ফিরেছি এটাই বড় পাওয়া: শেহরিন
--------------------------------------------------------
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, গুলশান এলাকায় ১০ কাঠা জমি অবৈধভাবে আত্মসাতের অভিযোগে কুতুব উদ্দিন আহমেদের বিরুদ্ধে আজ মামলা দায়ের করা হয়। দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে গুলশান মডেল থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন :
এমসি/এসএস




