
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যদের শীতল পাটি উপহার দিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এসময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন।
আজ (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হবার আগে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যপ্রতিমন্ত্রী মন্ত্রিসভার প্রত্যেক সদস্য এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে একটি করে শীতল পাটি উপহার দেন।
বাংলাদেশের শীতলপাটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) স্বীকৃতি পাওয়ায় এ শীতলপাটি উপহার দেয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এনএম জিয়াউল আলম সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান।
জিয়াউল আলম বলেন, ‘মন্ত্রিসভা বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ফয়েজ আহমেদ মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য এবং সচিবদের শুভেচ্ছা স্মারক হিসেবে শীতলপাটি প্রদান করেন।
আরও পড়ুন
জেএইচ




