
বিএনপির নেতারাই যে ঢাকা উত্তর সিটি নির্বাচন স্থগিত করতে সব ষড়যন্ত্রের সাথে জড়িত, এটা মানুষ বুঝে গেছে। এ নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য টিভির পর্দা গরম করছেন। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘ভোটে হার নিশ্চিত জেনে সরকার নিজেদের লোক দিয়ে উচ্চ আদালতে রিট করিয়ে নির্বাচন স্থগিত করিয়েছে' বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতিবাচক রাজনীতি থেকে বের হতে পারেনি। বিএনপি নেতার রিটের কারণে হাইকোর্ট নির্বাচন স্থগিতাদেশ দিয়েছে। প্রকৃতপক্ষে বিএনপির ষড়যন্ত্রের কারণে এই নির্বাচন স্থগিত হয়েছে।
হাছান আরো বলেন, বিএনপি মনোনিত প্রার্থী তাবিথ আউয়ালকে অর্থ পাচারকারী। তার জন্যই বিএনপি নেতারা হাইকোর্টে রিট করেছে। তিনি বলেন, তাবিথ আউয়ালের পুরো পরিবারই অর্থ পাচারের সাথে জড়িত। আর এটা বুঝতে পেরেই কিছু বিএনপির নেতারা রিট করে দিয়েছেন।
আরও পড়ুন
এসজে




