
আদালতে হাজির না হওয়ায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে শাহবাগ থানার দুই মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানার মামলা হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের সোহেলসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
আজ অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
পি




